সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

ক্লাসে ফিরল প্রাথমিকের শিক্ষার্থীরা

দীর্ঘদিন বন্ধ থাকার পর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বুধবার স্বাস্থ্যবিধি মেনে সশরীরে ক্লাসে যোগ দিয়েছে।

করোনার কারণে প্রায় দেড় মাস বন্ধ থাকার পর মঙ্গলবার থেকে খুলে দেয়া হয়েছে প্রাথমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।

স্কুলগুলোর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের শিক্ষার্থীদের সকলের জন্য মাস্ক নিশ্চিত করে স্বাস্থ্য বিধি অনুসরণ করে ক্লাসে প্রবেশের অনুমতি দিয়েছে।

বাংলাদেশে করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ার প্রেক্ষিতে সরকার ১৮ ফেব্রুয়ারি ঘোষণা দেয় যে ১ মার্চ থেকে প্রাথমিক বিদ্যালয়ে পুনরায় সশরীরে ক্লাস শুরু করা হবে।

এর আগে দেশের সব মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে ২২ ফেব্রুয়ারি থেকে সশরীরে ক্লাস শুরু হয়েছে।

গত ২১ জানুয়ারি সরকার এক ঘোষণায় করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের বৃদ্ধির কারণে ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। পরে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত এ ঘোষণা বাড়ানো হয়।

২২ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয় স্কুল ও কলেজের জন্য অনলাইন ক্লাস পুনরায় চালু সহ ১১-দফা নির্দেশনা জারি করে।

এছাড়া মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের জোনাল অফিস, জেলা শিক্ষা অফিস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, স্থানীয়দের সঙ্গে সমন্বয় করে স্বাস্থ্য নির্দেশিকা অনুসরণ করে করোনার বিরুদ্ধে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান অব্যাহত রাখার নির্দেশ দেয়া হয়।

—ইউএনবি