সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

শাবিপ্রবি শিক্ষার্থীদের জন্য আসছে পাঁচটি বাস

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পরিবহন পুলে চলতি বছরেই শিক্ষার্থীদের জন্য নতুন করে পাঁচটি বড় বাস ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. মো. জহির বিন আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য বাস কেনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে টেন্ডার হয়েছে দুইটি বাসের জন্য। যা চলতি বছরের এপ্রিল-মে মাসের মধ্যেই পরিবহন পুলে যুক্ত হবে। বাকি বাসগুলো চলতি বছরের ডিসেম্বর নাগাদ যুক্ত হবে।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের নির্বাহী প্রকৌশলী এমরান আহমেদ চৌধুরী জানান, বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ অর্থ বছরের বাজেট হতে কেবল শিক্ষার্থীদের জন্য দুইটি বাসের ইতোমধ্যে টেন্ডার হয়ে গেছে। অতিদ্রুত বাসগুলো পরিবহনপুলে যুক্ত হবে। পরবর্তীতে চলতি বছরের ২০২২-২৩ অর্থবছরের বাজেট হতে শিক্ষার্থীদের জন্য তিনটি বাস ও বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কাজে ব্যবহারের জন্য একটি মাইক্রোবাস কেনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যা এই বছরের ডিসেম্বর মাসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের পরিবহনে যোগ হবে।

—ইউএনবি