সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

আমি লুকাইনি আমি কারও ভয়ে ভীত নই: জেলেনস্কি

অনলাইন ডেস্ক :

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ গড়িয়েছে ১৩তম দিনে। ইউক্রেনের বিভিন্ন শহরে থেমে থেমে চলছে হামলা, এমন অভিযোগ পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধের মাঠ থেকে সরে দাঁড়াতে রাজি নন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জেলেনস্কি সর্বশেষ একটি ভিডিও বার্তায় বলেছেন, ‘‘আমি লুকাইনি আমি কারও ভয়ে ভীত নই। (আমি থাকবো) যুদ্ধে জয়ের জন্য যতক্ষণ থাকতে হয়।’’ ইনস্টাগ্রামে পোস্ট করা করা হয় তার সেই ভিডিও। তিনি নিজের অফিস থেকে রাতের কিয়েভের দৃশ্যও দেখান ওই ভিডিওতে। মাত্র ১৭ বছর বয়সেই থিয়েটারে কৌতুক অভিনেতা হিসেবে জীবন শুরু করেন ভলোদিমির জেলেনস্কি। পরবর্তীতে কাজ করেছেন বেশ কয়েকটি টিভি সিরিজ ও সিনেমায়। শুধু তাই নয় প্রতিষ্ঠিত করেছেন ‘কাভারটাল ৯৫’ নামের নিজের একটি প্রযোজনা প্রতিষ্ঠানও।