সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন ৯৫ বছর বয়সী রানি

অনলাইন ডেস্ক :

শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন ৯৫ বছর বয়সী রানি দ্বিতীয় এলিজাবেথ। রানি এতটাই দুর্বল হয়ে পড়েছেন যে তিনি তার প্রিয় কুকুরকে নিয়েও হাঁটতে পারছেন না। ছয় মাস ধরে তার কুকুরকে উইন্ডসর ক্যাসেলে বেড়াতে নিয়ে যাননি। বাকিংহাম প্রাসাদের পক্ষ থেকে জানানো হয়, রানির শারীরিক অবস্থা যথেষ্ট ভালো নয়। আজ সোমবার কমনওয়েলথ দিবসের অনুষ্ঠানেও যোগ দেবেন না বলে ঘোষণা এসেছে বাকিংহাম প্যালেসের পক্ষ থেকে। তবে তার অনুষ্ঠানে অনুপস্থিত যথেষ্ট কারণ জানানো হয় নি। এদিকে করোনা পজিটিভ হওয়ায় অনুষ্ঠানেও যোগ দেবেন না ডিউক এবং ডাচেস অফ গ্লুসেস্টার। কর্গি জাতের কুকুর খুব প্রিয় প্রাণী। এ পর্যন্ত ৩০ টি কর্গি জাতের কুকুর পুষেছেন তিনি। সাধারণত সঙ্কট এবং মানসিক অবস্থা ভালো না থাকলে কর্গিদের নিয়ে প্রাসাদ এলাকায় হাটতে বের হন রানি। ফিলিপ অসুস্থ হওয়ার পরে এবং গত বছর মারা যাওয়ার পরে প্রায় প্রতিদিনই তাদের নিয়ে বের হয়েছিলেন রানি। গত মাসেই করোনায় আক্রান্ত হন রানি। তবে কোভিড আক্রান্ত হওয়ার পর রানি এলিজাবেথের স্বাস্থ্য ও চিকিৎসা সম্পর্কে খুব নিয়মিত তথ্য প্রকাশ করা হবে না বলে প্রাসাদ থেকে পরিষ্কারভাবে জানানো হয়েছে।