সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

করোনায় আক্রান্ত হলেন বারাক ওবামা

অনলাইন ডেস্ক :

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। স্থানীয় সময় গত রোববার রাতে সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম টুইটারে দেওয়া এক বার্তায় তিনি নিজেই একথা জানিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন। নিজের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে গত রোববার মধ্যরাতে দেওয়া এক বার্তায় সাবেক প্রেসিডেন্ট ওবামা জানান, আমি করোনা পজিটিভ। কয়েকদিন ধরে আমার খুসখুসে কাশি ছিল। তারপরই নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ ধরা পড়ে। তবে আমি এখনো ভাল বোধ করছি। মার্কিন নাগরিকদের করোনাভাইরাসের টিকা নিতে উৎসাহিত করে তিনি লেখেন, মিশেল ও আমি টিকা নিয়েছি। টিকার বুস্টার ডোজও নিয়েছে। আপনি যদি ইতোমধ্যে টিকা না নিয়ে থাকেন তবে টিকা নেওয়ার কথা স্মরণ করিয়ে দিচ্ছি এবং টিকা নিতে উৎসাহিত করছি। এমনকি সংক্রমণ যদি কমেও যায় তবুও টিকা নিন। টুইটে ওবামা আরো জানান, তার স্ত্রী ও সাবেক মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামাও করোনার পরীক্ষা করিয়েছিলেন। তবে তার ফলাফল নেগেটিভ এসেছে। সাবেক এই ডেমোক্যাটিক প্রেসিডেন্টের এক ঘনিষ্ঠজনের বরাত দিয়ে সিএনএন বলছে, শীত মৌসুমের বেশিরভাগ সময় হাওয়াইতে কাটিয়ে সম্প্রতি ওয়াশিংটন ডিসিতে ফেরেন ৬০ বছর বয়সী বারাক ওবামা। মূলত ওয়াশিংটন ডিসিতে পৌঁছানোর পরই করোনা পরীক্ষায় পজিটিভ হন তিনি।