সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

চীনে বিমান বিধ্বস্তের ঘটনায় ১৩২ আরোহীর সবাই নিহত

অনলাইন ডেস্ক :

চীনের ইস্টার্ন এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমান বিধ্বস্তের ঘটনায় ১৩২ আরোহীর সবাই নিহত হয়েছেন। চীনের বেসামরিক বিমান চলাচল সংস্থার একজন কর্মকর্তা গতরাতে একথা ঘোষণা করেন। গত ২১ মার্চ তেঙজিয়ান কাউন্টির গুয়াংজি ঝুয়াঙ স্বায়ত্তশাসিত এলাকার পার্বত্যাঞ্চলে বিমানটি বিধ্বস্ত হয়। চীনের ন্যাশনাল ইমার্জেন্সি রেসপন্স কমান্ডের ডেপুটি কমান্ডার হু ঝেনজিয়াং গতরাতে দুঃখ প্রকাশ করে বলেন, বিমানের ১২৩ যাত্রী এবং নয় ক্রুর সবাই নিহত হয়েছেন, কাউকেই জীবিত উদ্ধার করা যায় নি। বিমানটি বিধ্বস্ত হওয়ার পর সেখানে উদ্ধার তৎপরতা চালাচ্ছিল ন্যাশনাল ইমার্জেন্সি রেসপন্স কমান্ড। বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ সম্পর্কে এখনও পরিষ্কার কোন কিছু জানা যায় নি। এরইমধ্যে বিমানের ব্ল্যাক বক্স, ফ্লাইট ডাটা রেকর্ডার এবং ককপিট ভয়েস রেকর্ডার উদ্ধার করা হয়েছে। বিমান দুর্ঘটনা সম্পর্কে মাসখানেক পরে অন্তর্বর্তীকালীন রিপোর্ট পাওয়া যেতে পারে এবং পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন পেতে বছর খানেক সময় অপেক্ষা করতে হবে।