সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

কোটি কোটি টাকা দামের সুইস ঘড়ি জব্দ করেছে রাশিয়া

অনলাইন ডেস্ক :

মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় কয়েক কোটি টাকা) মূল্যের বিলাসবহুল অডেমারস পিগুয়েট ঘড়ি জব্দ করেছে রাশিয়ার কর্মকর্তারা। সুইস গণমাধ্যমের বরাতে বিবিসি জানিয়েছে, মঙ্গলবার (২৯ মার্চ) কাস্টমস নিয়ম লঙ্ঘনের অভিযোগে নিরাপত্তা পরিষেবা এজেন্টরা একটি দোকান থেকে সুইস ঘড়িগুলো জব্দ করে। ইউক্রেন আক্রমণের পর রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করার জন্য পশ্চিমা দেশগুলোতে যোগ দিতে সুইজারল্যান্ড তার ঐতিহ্যগত নিরপেক্ষতা ত্যাগ করার মাত্র কয়েকদিন পর এই ঘটনাটি ঘটেছে। সুইস কর্তৃপক্ষ এখনো বিষয়টি নিশ্চিত করেনি। তবে রাশিয়া সরকার বলছে, সুইজারল্যান্ডের বিলাসবহুল রপ্তানির ক্ষেত্রে নতুন এই নিষেধাজ্ঞা কিছু ব্যবসায়ের জন্য অনিশ্চয়তা সৃষ্টি করছে। সুইজারল্যান্ডের সংবাদপত্রের মতে, রাশিয়ার এফএসবি নিরাপত্তা পরিষেবার এজেন্টরা মস্কোতে অডেমারস পিগুয়েটের একটি সহযোগী প্রতিষ্ঠান থেকে কাস্টমস নিয়ম লঙ্ঘনের অভিযোগে ঘড়িগুলো জব্দ করেছে। রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর, বিলাসবহুল এই সুইস ব্র্যান্ড ঘোষণা দেয় তারা রাশিয়ায় তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে এবং তাদের ওয়েবসাইট দেশটির রাজধানীতে তাদের দুটি বুটিককে সাময়িকভাবে বন্ধ বলে উল্লেখ করে।