সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

নিষেধাজ্ঞা তুলে নিতে রাশিয়াকে যে শর্ত দিচ্ছে যুক্তরাজ্য

অনলাইন ডেস্ক :

রাশিয়ার বিরুদ্ধে দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহারে মস্কোকে শর্ত দেখিয়েছে যুক্তরাজ্য। শুধু ইউক্রেনে যুদ্ধবিরতি নয়, প্রতিবেশীদের সঙ্গে নীতিতে পরিবর্তন আনতে হবে রাশিয়াকে। তবেই নিষেধাজ্ঞা তুলে নেবে লন্ডন। স্থানীয় সময় মঙ্গলবার ব্রিটিশ মন্ত্রিসভাকে এ কথা বলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। খবর রুশ বার্তা সংস্থা তাসের তিনি মন্ত্রীদের বলেছেন, রাশিয়া এখন যে অবস্থানে, তা পরিবর্তনে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের ওপর চাপ বাড়াতে মস্কোর ওপর আরও অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিতে হবে। আর ইউক্রেনকে সামরিক সহায়তা দিতে হবে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের মধ্যস্থতায় ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের আলোচনা শুরুর দিনই ব্রিটিশ প্রধানমন্ত্রী এমন মন্তব্য করলেন। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস গত রোববার টেলিগ্রাফকে বলেন, সম্পূর্ণরূপে যুদ্ধবিরতি ও সেনা প্রত্যাহার করা হলে তবেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা উচিত। তিনি এও বলেন, শুধু যুদ্ধবিরতি ও সেনা প্রত্যাহার নয়, এর সঙ্গে রাশিয়াকে এ প্রতিশ্রুতিও দিতে হবে, ভবিষ্যতে আর কোনো আগ্রাসন চালাবে না তারা। রাশিয়ার পণ্য, সেবা, সম্পত্তি, ব্যাংক রিজার্ভ, লেনদেন, গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সরকারি কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপে নেতৃত্বে দিচ্ছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এদিকে রাশিয়ার দাবি, ইউক্রেনকে আনুষ্ঠানিকভাবে নিরপেক্ষ রাষ্ট্র ঘোষণা করতে হবে এবং ইউক্রেন কখনোই মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে যোগ দেবে না।