সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

পুতিন ভীত উপদেষ্টাদের দ্বারা বিভ্রান্ত হচ্ছেন: যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক :

হোয়াইট হাউস বলেছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাঁর উপদেষ্টাদের দ্বারা বিভ্রান্ত হচ্ছেন এবং এই উপদেষ্টারা ইউক্রেনের যুদ্ধ কতটা খারাপ হচ্ছে, সে ব্যাপারে পুতিনকে বলতে ভয় পাচ্ছেন। ব্রিটিশ গোয়েন্দারা বলেছেন, ইউক্রেনে রুশ সৈন্যরা হতাশ হয়ে পড়েছে। সেখানে সামরিক সরঞ্জামের অভাব দেখা দিয়েছে এবং আদেশ পালন করতে সৈন্যরা অস্বীকার করছে। গত বুধবার যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান কর্মকর্তারা বলেছেন, ভয়ে থাকা উপদেষ্টারা ইউক্রেন যুদ্ধে দুর্বল অবস্থান এবং পশ্চিমা নিষেধাজ্ঞার ক্ষয়ক্ষতি নিয়ে ভ্লাদিমির পুতিনকে বিভ্রান্ত করছেন। হোয়াইট হাউস জানিয়েছে, রাশিয়ার অর্থনীতিতে পশ্চিমা নিষেধাজ্ঞার পুরো প্রভাব সম্পর্কে দেশটির প্রেসিডেন্ট পুতিনকেও জানানো হচ্ছে না। যদিও যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান কর্মকর্তাদের এই মূল্যায়নের প্রতিক্রিয়া এখনো ক্রেমলিনের তরফ থেকে দেওয়া হয়নি। হোয়াইট হাউসের মুখপাত্র কেট বেডিংফিল্ড বলেছেন, যুক্তরাষ্ট্রের কাছে তথ্য রয়েছে যে, রুশ সেনাবাহিনী পুতিনকে বিভ্রান্ত করছে। এতে করে পুতিন এবং তাঁর সামরিক নেতৃত্বের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে। তিনি আরো বলেছেন, ইউক্রেনে পুতিনের যুদ্ধ করাটা কৌশলগত ভুল। যা রাশিয়াকে দীর্ঘমেয়াদে দুর্বল করে ফেলছে এবং বিশ্ব মঞ্চে দেশটি ক্রমশ বিচ্ছিন্ন হয়ে পড়ছে। সূত্র: বিবিসি।