সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

দক্ষিণ আফ্রিকাকে ৩৬৭ রানে অলআউট করলো বাংলাদেশ

অনলাইন ডেস্ক :

ডারবান টেস্টের প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে ৩৬৭ রানে অলআউট করলো বাংলাদেশ।
বাংলাদেশের পক্ষে সফল বোলার ছিলেন পেসার খালেদ আহমেদ। ২৫ ওভারে ৯২ রানে ৪ উইকেট নেন তিনি। মেহেদি হাসান মিরাজ ৯৪ রানে ৩টি ও এবাদত হোসেন ৮৬ রানে ২টি উইকেট নেন।
প্রথম দিন শেষে ৪ উইকেটে ২৩৩ রান করেছিলো দক্ষিণ আফ্রিকা। তেম্বা বাভুমা ৫৩ ও কাইল ভেরিনি ২৭ রানে অপরাজিত ছিলেন।
দ্বিতীয় দিন ভেরিনি ২৮ রানে বিদায় নেন। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ৯৩ রানে আউট হন বাভুমা। মিরাজের শিকার হবার আগে ১৯০ বল খেলে ১২টি চার মারেন বাভুমা।
৩৩২ রানে দক্ষিণ আফ্রিকার নবম উইকেটের পতন ঘটেছিলো। তবে শেষ উইকেটে মূল্যবান ৩৫ রান যোগ করেন সিমোন র্হামার ও ডুয়াইন ওলিভিয়ের।