সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

যুদ্ধে ইউক্রেনের ৫৩ ঐতিহাসিক স্থাপনা ক্ষতিগ্রস্ত: ইউনেস্কো

রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনের কমপক্ষে ৫৩টি সাংস্কৃতিক গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কো।
শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর মধ্যে রয়েছে ২৯টি গির্জা, ১৬টি ঐতিহাসিক ভবন, চারটি জাদুঘর ও চারটি স্মৃতিস্তম্ভ।
ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর অধিকাংশই ইউক্রেনের বৃহত্তম শহর কিয়েভ ও খারকিভে অবস্থিত। তবে দেশটির প্রাচীন শহর চেরনিহিভেও রয়েছে কয়েকটি।
সংস্থাটির এক মুখপাত্র জানান, ‘এটি সর্বশেষ তালিকা। তবে সম্পূর্ণ নয়। কারণ আমাদের বিশেষজ্ঞরা বেশ কয়েকটি প্রতিবেদন যাচাই করে চলেছেন।’
ইউনেস্কো বলছে, তারা ক্ষয়ক্ষতি যাচাই করতে স্যাটেলাইটের ছবি ও প্রত্যক্ষদর্শীদের প্রতিবেদন ব্যবহার করছে।

—ইউএনবি