সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

শ্রীলঙ্কায় ৩৬ ঘণ্টার কারফিউ জারি

অনলাইন ডেস্ক :

জরুরি অবস্থার মধ্যেই বিক্ষোভ ঠেকাতে শ্রীলঙ্কায় ৩৬ ঘণ্টার কারফিউ জারি করা হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টা থেকে সোমবার সকাল সকাল পর্যন্ত এই কারফিউ চলবে।

এর আগে দ্বীপ দেশটিতে চরম অর্থনৈতিক সংকট নিয়ে প্রেসিডেন্টের পদত্যাগ দাবি করে তার বাসভবনের কাছে বিক্ষোভ এবং দেশব্যাপী বিক্ষোভ পরিকল্পনার একদিন পর দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে শুক্রবার জরুরি অবস্থা জারির ঘোষণা দেন।

রাজাপাকসে বলেন, জননিরাপত্তা, জনশৃঙ্খলা রক্ষা এবং সম্প্রদায়ের জীবনের জন্য প্রয়োজনীয় সরবরাহ ও পরিষেবার রক্ষণাবেক্ষণের স্বার্থে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

প্রতিবাদকারীদের পক্ষে রবিবার দেশব্যাপী জনবিক্ষোভের ডাক দেয়া হয়েছে।