সাম্প্রতিক
শীতের সবজিতে কমছে দাম, ডিমেও ফিরছে স্বস্তি; চড়া মাছ-মাংসের বাজার হাসানের ৬ উইকেটের পরও অস্বস্তিতে দিন শেষ বাংলাদেশের টেকনাফের পাহাড়ে পড়ে আছে তিনজনের মরদেহ, উদ্ধারে অভিযান রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ১৯ নভেম্বর, মিয়ানমারের দায় নির্ধারণ ও ন্যায়বিচারের আশা বাংলাদেশের যত বিতর্ক, যত কাণ্ড পরীমনির তাহসিফ হত্যা: রিমান্ডে বান্ধবী দিশার দেওয়া তথ্য ঘিরে নতুন রহস্য আবারও আলোচনায় গোলাম মাওলা রনির বিয়ে, স্ত্রী দাবি করা নারী কে? মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
Skip to content

ইন্দো-প্যাসিফিকে নিরাপত্তা জোরদার করতে ঢাকা-ওয়াশিংটনের আলোচনা

ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা ও সমৃদ্ধির উন্নয়নে পদক্ষেপ নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র।
বৃহস্পতিবার মার্কিন ডেপুটি সেক্রেটারি অব স্টেট ওয়েন্ডি শেরম্যান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন এবং দ্বিপক্ষীয় অর্থনৈতিক, বাণিজ্যিক ও নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা করেন।
শুক্রবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, ডেপুটি সেক্রেটারি অব স্টেট শেরম্যান মানবাধিকার, আইনের শাসন ও মত প্রকাশের স্বাধীনতা রক্ষার গুরুত্বের ওপর জোর দিয়েছেন।
গত ৪ এপ্রিল বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপন করেছে।
বৈঠকের পর শেরম্যান এক টুইটবার্তায় লেখেন, ‘যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের ৫০তম বার্ষিকী উপলক্ষে দ্বিপক্ষীয় ও আঞ্চলিক ইস্যুতে সহযোগিতা বাড়ানোর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে সাক্ষাৎ করতে পেরে আমরা আনন্দিত।’
৪ এপ্রিল পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে দ্বিপক্ষীয় বৈঠক করেন।

—-ইউএনবি