সাম্প্রতিক
শীতের সবজিতে কমছে দাম, ডিমেও ফিরছে স্বস্তি; চড়া মাছ-মাংসের বাজার হাসানের ৬ উইকেটের পরও অস্বস্তিতে দিন শেষ বাংলাদেশের টেকনাফের পাহাড়ে পড়ে আছে তিনজনের মরদেহ, উদ্ধারে অভিযান রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ১৯ নভেম্বর, মিয়ানমারের দায় নির্ধারণ ও ন্যায়বিচারের আশা বাংলাদেশের যত বিতর্ক, যত কাণ্ড পরীমনির তাহসিফ হত্যা: রিমান্ডে বান্ধবী দিশার দেওয়া তথ্য ঘিরে নতুন রহস্য আবারও আলোচনায় গোলাম মাওলা রনির বিয়ে, স্ত্রী দাবি করা নারী কে? মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
Skip to content

গাজীপুরে আগুনে পুড়ল ১৪ দোকান

ফাইল ছবি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারে শুক্রবার দুপুরে আগুন লেগে ১৪টি দোকান পুড়ে গেছে।
তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
দোকান মালিকরা জানান, দুপুরে বাজারের লতিফ হোসেনের দোকানে আগুন লাগে এবং তা দ্রুতই অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ইনচার্জ সাইফুল ইসলাম জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।
এদিকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন, অগ্নিকাণ্ডের ঘটনায় এক কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

—ইউএনবি