সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

দর্শনা থানার নামে ফেসবুক আইডি খুলে প্রতারণা, যুবক কারাগারে

দর্শনা থানার নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া আইডি খুলে অপপ্রচারের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের দক্ষিণপাড়ায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পরে বিকাল ৫টার দিকে আদালতে সোপর্দ করা হলে তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জোহরা খাতুন কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তার তাহসিন তুহিন (২৪) ঈশ্বরচন্দ্রপুর গ্রামের তাহাজ্জেল আলীর ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে দর্শনা থানার নাম ও ছবি ব্যবহার করে একটি ভুয়া ফেসবুক আইডি খোলেন তুহিন। পরে ২০২১ সালের ২৮ অক্টোবর দর্শনা থানা পুলিশ অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত ৬ আসামিকে গ্রেপ্তার করে। ওইদিন আসামিদের ছবিসহ দর্শনা থানার ফেসবুকে পোস্ট দেয়া হয়। গত ৫ এপ্রিল বিকালে ওই পোস্টে মন্তব্য করেন তুহিন।

শনিবার (৯ এপ্রিল) তাকে গ্রেপ্তার করা হয়। তার ব্যবহৃত মোবাইল ফোন ও সিম জব্দ করেছে পুলিশ। গ্রেপ্তারের সময় তাঁর মোবাইলে দর্শনা থানার নামে খোলা ভুয়া আইডিটি সচল ছিল।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) শামীম হাসান জানান, আসামির বিরুদ্ধে বিভিন্ন ব্যক্তির নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে আইডি খুলে ও আইডি হ্যাক করে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। আদালতে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে।

—ইউএনবি