সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

মেক্সিকো সিটির একটি বাড়িতে বন্দুক হামলায় নিহত ৮

অনলাইন ডেস্ক :

মেক্সিকো সিটির কাছে একটি বাড়িতে গত সোমবার বন্দুকধারীদের হামলায় আটজন নিহত হয়েছেন। এদের মধ্যে চার শিশু রয়েছে। কর্তৃপক্ষ এ কথা জানায়। মেক্সিকো রাজ্যের প্রসিকিউটরের দফতর জানায়, রাজধানীর সরাসরি উত্তরে অবস্থিত তুলতাপেক পৌরসভায় এ বন্দুক হামলায় ছয় নারী এবং দুই পুরুষ নিহত হন। তারা জানায়, এ হামলার এবং দুষ্কৃতকারীদের উদ্দেশ্য জানতে তদন্ত শুরু করা হয়েছে। কর্তৃপক্ষ নিহতদের ব্যাপারে বিস্তারিত আর কিছু না জানালেও সংবাদমাধ্যমের খবরে বলা হয়, তারা একই পরিবারের সদস্য। উল্লেখ্য, মেক্সিকো সরকার ২০০৬ সালে ফেডারেল সৈন্যের সহযোগিতায় মাদক বিরোধী বিতর্কিত অভিযান শুরু করায় তখন থেকেই দেশটিতে সংঘবদ্ধ চক্রের সহিংসতা অনেক বেড়ে যেতে দেখা যায়। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০০৬ সাল থেকে মেক্সিকোতে তিন লাখ ৪০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এদের অধিকাংশ বিভিন্ন গ্রুপের অপরাধী চক্রের মধ্যে যুদ্ধে প্রাণ হারান। খবর এএফপির।