সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

ব্রুনাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি নিহত

ব্রুনাইয়ে মঙ্গলবার বিকালে সড়ক দুর্ঘটনায় এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। দুর্ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।

নিহত নুর মোস্তফা (৪৫) চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছোট দারোগার হাট এলাকার ধর্মপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম প্রকাশ বাঘার ছেলে।

তবে আহতদের পরিচয় এখনও জানা যায়নি। তারা সেখানকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে সূত্র জানায়।

নিহতের চাচাতো ভাই নুর আলম জানান, বেশ কয়েক বছর আগে জীবিকার তাগিদে ব্রুনাই যান মোস্তফা। রাত ৮টার দিকে ব্রুনাই থেকে নুর মোস্তফার এক বন্ধু ফোন করে তার স্ত্রীকে দুর্ঘটনার খবর দেন।

ভাইয়ের লাশ দেশে আনতে বাংলাদেশ দূতাবাস ও পররাষ্ট্র দপ্তরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা চেয়েছেন তিনি।

—ইউএনবি