সাম্প্রতিক
দেশে প্রথমবার লটারিতে সাব-রেজিস্ট্রার বদলি ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত কয়েকশ ডেঙ্গুতে ১০ মৃত্যু, হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি কাশ্মীর থেকে ১৫০ ‘অবৈধ বাংলাদেশিকে’ ফেরত পাঠানোর খবরে সীমান্তে সতর্ক বিজিবি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ঘেরাও করে পদত্যাগে বাধ্য করার অভিযোগ, পিএসকেও মারধর চট্টগ্রাম বন্দরে অনুমতি ছাড়া ছবি-ভিডিও ধারণে নিষেধাজ্ঞা শুধু মোকাবিলা নয়, বিজেপিকে ধ্বংস করে দেব: রাহুল গান্ধী ৩০ ব্যাংকের বন্ধ কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ চট্টগ্রামে ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কেন? সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা, ফিরছে তত্ত্বাবধায়ক-গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী
Skip to content

ফিলিপাইনে সেনাবাহী বিমান বিধ্বস্ত, ৪০ সেনাকে জীবিত উদ্ধার

অনলাইন ডেস্ক :

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে রানওয়ে মিস করায় সৈন্য বহনকারী একটি সি-১৩০ বিধ্বস্ত হয়েছে। দেশটির সেনাপ্রধান জানিয়েছেন, এখন পর্যন্ত কমপক্ষে ৪০ সেনাকে জীবিত উদ্ধার করা গেছে।

রোববার ফিলিপাইনের সুলু প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। সেনাবাহিনীর চিফ অব স্টাফ জেনারেল সিরিলিটো সোবেজানা বলেছেন, উদ্ধারকৃতদের ধ্বংসস্তূপ থেকে টেনে টেনে বের করা হয়েছে।

অধিকাংশ সেনাই গুরুতর আহত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

চিফ অফ স্টাফ জেনারেল সিরিলিটো সোবেজানা তাত্ক্ষণিকভাবে বিমানটিতে কত লোক ছিল তা জানাননি। সুলু প্রদেশের পটিকুলের একটি পাহাড়ী গ্রামে বিধ্বস্ত হওয়া বিমানটিতে হতাহতের ব্যাপারেও কিছু জানাননি তিনি।

সোবেজানা জানিয়েছে, বিমানটি দক্ষিন ক্যাগান দে ওরো শহর থেকে সেনা পরিবহণ করছিল। মুসলিম প্রদেশ সুলুতে কয়েক দশক ধরে সরকারী বাহিনী আবু সাইয়াফ জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করে আসছে। সেখান থেকেই আসছিল এই সেনারা।

সোবেজানা সাংবাদিকদের বলেন, এটি খুব দুর্ভাগ্যজনক। বিমানটি ল্যান্ডিংয়ের সময় রানওয়ে মিস করে ফেলে এবং ফের উড়ার চেষ্টা করে। কিন্তু ব্যর্থ হয়ে বিধ্বস্ত হয়।