সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

মাঝ-আকাশে বিমানে যাত্রীর মোবাইলে ধরে গেল আগুন

অনলাইন ডেস্ক :

ইন্ডিগো বিমানের দিব্রুগড়-দিল্লি ফ্লাইটে গত বৃহস্পতিবার এক যাত্রীর মোবাইলে আগুন ধরে যায়। তবে কেবিন ক্রুরা অগ্নিনির্বাপণ যন্ত্রের সাহায্যে আগুন নিভিয়ে ফেলেছেন বলে জানানো হয়েছে। উড়ন্ত বিমানে যাত্রীর মোবাইলে আগুন লাগার ঘটনায় কেউ আহত হয়নি। দ্রিব্রুগড় থেকে দিল্লি আসার সময় ইন্ডিগোর ৬ই২০৩৭ বিমানটিতে এ ঘটনা ঘটে।বিমানটির একজন ক্রু দেখতে পান এক যাত্রীর মোবাইল থেকে আগুনের স্ফুলিঙ্গ এবং ধোঁয়া বের হচ্ছে। কর্মকর্তারা বলেছেন, ওই ক্রু সঙ্গে সঙ্গেই অগ্নিনির্বাপণ যন্ত্রের সহায়তায় মোবাইলটির আগুন নিভিয়ে ফেলেন। পরে বিমানটি দুপুর ১২টা ৪৫ মিনিটে দিল্লি বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। ইন্ডিগো এক বিবৃতিতে জানিয়েছে, দিব্রুগড় থেকে দিল্লি যাওয়ার ফ্লাইট ৬ই২০৩৭ বিমানে মোবাইল থেকে ধোঁয়া বের হওয়ার ঘটনা ঘটেছে। আমাদের ক্রুদের বিপজ্জনক ঘটনাগুলো মোকাবেলার জন্য প্রশিক্ষণ দেওয়া হয় এবং তারা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বিমানের কোনো যাত্রী বা মালামালের ক্ষতি হয়নি। সূত্র : এনডিটিভি।