অনলাইন ডেস্ক :
এক মাসে সাড়ে ৮ লাখ কর্মসংস্থান হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটির পানশালা, রেস্তোরাঁ, খুচরা ও শিক্ষায় নতুন কর্মসংস্থান তৈরি হয়েছে সবচেয়ে বেশি।
অবশ্য কর্মসংস্থান এতটা বাড়লেও বেকারত্বের হারে খুব বেশি প্রভাব পড়েনি। দেশটির শ্রম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী- জুনে বেকারত্বের হার ৫ দশমিক ৯ শতাংশ। বিভিন্ন খাতে এখনো ৯৩ লাখেরও বেশি শূন্যপদ রয়েছে।
তবে নতুন কর্মীদের আগ্রহী করতে ম্যাকডোনাল্ডস ও চিপটলের মতো কোম্পানিগুলো তাদের ন্যূনতম মজুরি বাড়িয়েছে। জুনে প্রতি ঘণ্টায় গড় উপার্জন শূন্য দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
বিশ্লেষকেরাও বলছেন, কর্মসংস্থান পরিসংখ্যান নির্দেশ করছে- মার্কিন অর্থনীতির পুনরুদ্ধার ভালো হচ্ছে।


আরও পড়ুন
২০০৯ সালের পর জন্মগ্রহণকারীদের ধূমপান নিষিদ্ধ, আইন করছে যুক্তরাজ্য
গাজায় আশার আলো জাগালো একসঙ্গে ৩০০ জুটির বিয়ে
বিকেলেই নেমে এলো সন্ধ্যা, রাজধানীতে স্বস্তির বৃষ্টি