সাম্প্রতিক
‘নাইন ইলেভেন’-যে দিনের পর বদলে গেছে মুসলিমদের সাথে আমেরিকার সম্পর্ক নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, চাপে সাধারণ মানুষ আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে বাড়ল লোডশেডিং গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল; ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২ ভারতের সঙ্গে হাসিনার ১০১ চুক্তিতে ‘দেশের স্বার্থ’ খুঁজছে সরকার: চিফ হুইপ এইচ-১বি ভিসায় ৬০ দিনের গ্রেস পিরিয়ড বাতিলের উদ্যোগ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাম উপসর্গে প্রাণ গেল ৩ শিশুর ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম দেশে অক্টোবরে শুরু হচ্ছে স্মার্টফোন উৎপাদন, পাওয়া যাবে ২–৩ হাজার টাকায় আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
Skip to content

সিলেটে শিশু হত্যার ঘটনায় নারী আটক

সিলেটে হাওলাদার পাড়ায় পারিবারিক কলহের জের ধরে তিন বছরের এক শিশুকে হত্যার ঘটনায় এক নারীকে আটক করেছে পুলিশ।

আটক পার্বতী দাস হাওলাদার পাড়া এলাকার বাসিন্দা।

সোমবার সকালে বাড়ির পাশের একটি বাঁশঝাড় থেকে রাহুল দাস নামে ওই শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। শুক্রবার থেকে শিশুটি নিখোঁজ ছিল।

জালালাবাদ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা জানান, রুবেল দাসের ছেলে রাহুল পার্বতীর প্রতিবেশী ছিল। দুই দিন আগে, তিনি রাহুলকে তার বাড়িতে ডেকে নিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে লাশটি তার বাড়িতে লুকিয়ে রাখে এবং রবিবার মধ্যরাতে ঝড়ের সময় বাঁশের ঝোপে ফেলে দেয়।’

ওসি জানান, সোমবারই ওই নারীকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে আসামি পারিবারিক কলহের জের ধরে শিশুটিকে হত্যার কথা স্বীকার করেছে।

নিখোঁজ হওয়ার একদিন পর ১৬ এপ্রিল রাহুলের বাবা জালালাবাদ থানায় সাধারণ ডায়রি করেন।

এ ব্যাপারে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানান ওসি।

—ইউএনবি