সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

নিউমার্কেট এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের ফের সংঘর্ষ

রাজধানীর নিউমার্কেট এলাকায় মঙ্গলবার সকালে ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের আবারও সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।

রাতে ব্যবসায়ী সমিতির সদস্যদের হামলার প্রতিবাদে সকাল ১০টার দিকে শিক্ষার্থীরা নীলক্ষেত মোড়ে মানববন্ধন করতে গেলে এই সংঘর্ষ শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিউমার্কেটের কয়েকজন ব্যবসায়ী আন্দোলনরত শিক্ষার্থীদের উত্ত্যক্ত ও উসকানি দিলে সংঘর্ষ শুরু হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (নিউমার্কেট জোন) শরীফ বলেন, গতকাল রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছি।

তিনি বলেন, ‘শিক্ষার্থীরা আজ সকালে হামলার প্রতিবাদ করছিল এবং তাদের মধ্যে কেউ কেউ জানিয়েছে তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত ব্যবসায়ীদের মার্কেট খুলতে দেবে না।’

শিক্ষার্থীরা জানায়, গতরাতে সংঘর্ষের সময় পুলিশের ছোঁড়া রাবার বুলেটে চোখে আঘাতপ্রাপ্ত ঢাকা কলেজের দুই শিক্ষার্থী বর্তমানে স্কয়ার হাসপাতালে ভর্তি রয়েছে।

এর আগে মধ্যরাতে ঢাকা কলেজের শিক্ষার্থী ও কয়েকজন ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষের কারণে নিউমার্কেট এলাকা অবরুদ্ধ হয়ে পড়ে যা ভোর রাত ৪টা পর্যন্ত চলে।

সংঘর্ষের কারণে কয়েক ঘণ্টার জন্য মিরপুর রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়, এতে কয়েকজন পুলিশও আহত হয়।

—ইউএনবি