সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

হাইতিতে বিমান বিধ্বস্ত, নিহত ৫

অনলাইন ডেস্ক :

হাইতির রাজধানী পোর্ট অব প্রিন্সে বুধবার একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে অন্তত পাঁচজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

ওই অঞ্চলের পুলিশ কমিশনার পিয়েরে বেলামি সামেদি জানান, বিমানটি দক্ষিণ উপকূলীয় শহর জ্যাকমেলের দিকে যাচ্ছিল। এসময় যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে সোডার বোতলবহনকারী একটি ট্রাকের ওপর বিধ্বস্ত হয়।

তিনি অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছেন, নিহতদের মধ্যে ট্রাকচালকও রয়েছেন।

সামেদি বলেন, পাইলটকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাৎক্ষণিকভাবে তার অবস্থার সম্পর্কে কিছু জানা যায়নি। বিমানটিতে মোট পাঁচ জন আরোহী ছিলেন।

হাইতির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিমানটিকে সেসনা ২০৭ বলে শনাক্ত করেছে। তাৎক্ষণিকভাবে আর কোনো তথ্য পাওয়া যায়নি।

প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি এক টুইটে দুর্ঘটনায় নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন।