সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

লেবাননে দফায় দফায় বোমাবর্ষণ ইসরায়েলের

অনলাইন ডেস্ক :

কামান থেকে লেবাননে বোমাবর্ষণ চালানোর দাবি করেছে ইসরায়েল। রকেট ছোড়ার জবাবেই লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র টুইট বার্তায় জানিয়েছেন, তাদের আর্টিলারি বাহিনী দক্ষিণ লেবাননের খোলা জায়গায় হামলা চালায়। অন্যদিকে লেবাননের গণমাধ্যম জানিয়েছে, এই পরিস্থিতিতে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী (ইউএনআইএফআইএল) দক্ষিণ সীমান্তের একাধিক সাইরেন বাজায়। উত্তেজনা না বাড়িয়ে শান্ত ও সংযম থাকার আহ্বান জানিয়েছেন ইউএনআইএফআইএলের প্রধান মিশন কমান্ডার আরল্ডো আলাজারো। তবে লেবানন থেকে কোন গোষ্ঠী ইসরায়েলের দিকে রকেট হামলা চালিয়েছে তা জানা যায়নি। পাল্টপাল্টি হামলায় দুই দেশের সীমান্ত এলাকায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। পবিত্র রমজান মাসে ইসরায়েল অধিকৃত পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ও অবরুদ্ধ গাজা উপত্যাকায় ফিলিস্তিনি ও ইসরায়েলি বাহিনীর মধ্যে সংঘাতের ঘটনা ঘটছে। শতাধিক ফিলিস্তিনিকে এরইমধ্যে আটক করেছে ইসরায়েলি বাহিনী। এর মধ্যেই লেবানন সীমান্তে নতুন করে উত্তেজনা দেখা দিলো।