সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

গাজা সংলগ্ন প্রধান ক্রসিং পয়েন্ট আবারও খুলছে ইসরাইল

অনলাইন ডেস্ক :

উপকূলীয় ছিটমহলে অর্থনৈতিক ক্ষয়ক্ষতির পর ইসরাইল গাজা স্ট্রিপের উত্তর প্রান্তের ইরেজ ক্রসিং পয়েন্ট ফের চালু করার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার থেকে এটি চালু করা হবে।

এবিষয়ে সোমবার ফিলিস্তিনি অঞ্চলে সরকারি কার্যক্রমের সমন্বয়কারী ইসরাইলি মেজর জেনারেল ঘাসান আলিয়ান সাংবাদিকদের এক বিবৃতিতে বলেন, নিরাপত্তা পরিস্থিতির মূল্যায়নের পর মঙ্গলবার থেকে ইরেজ ক্রসিং দিয়ে গাজা থেকে ইসরায়েলে শ্রমিক ও ব্যবসায়ীদের প্রবেশ ফের শুরু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ব্যবসায়ী ও শ্রমিকদের চলাচলের জন্য ক্রসিং খুলে দেয়া এবং গাজা উপত্যকা থেকে ইসরায়েলে অন্যান্য বেসামরিক পদক্ষেপগুলো এই অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার শর্তসাপেক্ষ।

গাজার অর্থনীতিবিদরা বলছেন, ক্রসিং উন্মুক্ত রাখলে ইসরায়েলি অবরোধের কারণে ১৫ বছরেরও বেশি সময় ধরে চলমান অর্থনৈতিক অবনতি ও স্থবিরতার বর্তমান অবস্থা ভাঙতে একটি গুণগত পরিবর্তন হতে পারে।

তারা বলেছে, প্রায় ১২ হাজার ফিলিস্তিনি শ্রমিক ও ব্যবসায়ী প্রতিদিন গাজা উপত্যকা থেকে ইসরায়েলে পাড়ি জমাচ্ছে। যা উপকূলীয় ছিটমহলে ৫ মিলিয়ন ইসরায়েলি শেকেল (এক দশমিক ৫২ মিলিয়ন মার্কিন ডলার) আর্থিক তারল্য নিয়ে আসছে।