সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

প্রথমবারের মত নারী পরিচালক নিয়োগ দিল ব্রাজিল

অনলাইন ডেস্ক :

প্রথমবারের মত নারী পরিচালক নিয়োগ দিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ব্রাজিলিয়ান ফুটবলের নতুন অবকাঠামো প্রকল্পের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন স্থপতি লুইসা রোসা। এর আগে ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপ ও ২০১৬ সালের রিও অলিম্পিক ও প্যারালিম্পিক গেমসের আয়োজক কমিটিতে কাজ করেছেন রোসা। এ বছর কাতারে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের স্থাপত্য প্রকল্পের সাথে তিনি জড়িত ছিলেন। ৩৩ বছর বয়সী রোসা ২০১৪ বিশ্বকাপে ১৫টি উন্নয়নমূলক কর্মকা-ে কাজ করেছেন। বিশ্বকাপের প্রস্তুতির জন্য জাতীয় দলের অনুশীলন ক্যাম্পের সদর দপ্ত গ্রানা কোমারির সংষ্কার কাজও দেখাশুনা করছেন রোসা। নতুন নিয়োগে রোসার কাছ থেকে আরো ভাল কিছু পাবার ব্যপারে আশাবাদী সিবিএফ সভাপাতি এডনালডো রডরিগুয়েজ।