সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

রাজধানীতে ৭ গাড়ি ‘চোরাচালানকারী’ গ্রেপ্তার

রাজধানীতে অভিযান চালিয়ে গাড়ি চোরাচালান চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাজধানীর লালবাগ, ভাটারা ও পল্টন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- এনামুল মোল্লা (৩৫), এনামুল হক ওরফে এনাম (৪৭), বকুল চৌধুরী (২৪), শরীফ আহমেদ ওরফে কালু (৪০), বিল্লাল হোসেন (২৮), ইকবাল হোসেন ওরফে পলাশ (৩৪) ও ইকবাল খান (৩২)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল পৃথক অভিযান পরিচালনা করে বিভিন্ন যানবাহনের যন্ত্রাংশসহ তাদের গ্রেপ্তার করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে বারিধারা,মহাখালী ও ধোলাই খাল এলাকায় বিভিন্ন যানবাহনের যন্ত্রাংশ চুরি ও মোটর যন্ত্রাংশের দোকানে বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

এ ঘটনায় পল্টন থানায় একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

—ইউএনবি