সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মান্নান আর নেই

গাজীপুর সিটি করপোরেশনের প্রথম মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান এম এ মান্নান বৃহস্পতিবার রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।
মান্নানের ছেলে মঞ্জুরুল করিম রনি ইউএনবিকে বলেন, মান্নান ইউনাইটেড হাসপাতালে বিকাল সাড়ে ৪টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মান্নান ধর্ম প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, বুধবার রাতে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়ার পর গাজীপুরের সাবেক মেয়রকে লাইফ সাপোর্টে রাখা হয়।
তিনি বলেন, ২০১৫ সালে কারাগারে পাঠানোর পর থেকে মান্নান উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।
২০১৫ সালের ১১ ফেব্রুয়ারি গাজীপুরে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগে করা মামলায় মান্নানকে রাজধানীর বারিধারার বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
তিনি ২০১৭ সালের ৬ জানুয়ারি জামিনে জেল থেকে মুক্তি পান। পরে বিভিন্ন অসুস্থতার কারণে তিনি রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় হয়ে পড়েন।
২০১৩ সালের জুলাইয়ে গাজীপুর সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে মেয়র নির্বাচিত হয়েছিলেন মান্নান।

—ইউএনবি