সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এর প্রফেসর ড. মোঃ আবুল মনসুর ‘অমর একুশে স্মৃতি সম্মাননা-২০২২’ লাভ

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ :

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ ২৮ এপ্রিল ২০২২, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ এর মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন ও ফিশারিজ টেকনোলজি বিভাগের প্রফেসর ড. মোঃ আবুল মনসুর (মিল্লাত) শিক্ষা ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য ‘অমর একুশে স্মৃতি সম্মাননা-২০২২’ লাভ করেছেন। ঢাকার শাহবাগস্থ জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে গত ২৩ ফেব্রুয়ারি ২০২২ তারিখে এ সম্মাননা প্রদান করা হয়েছে। ইউনাইটেড মুভমেন্ট ফর হিউম্যান রাইটস এর পক্ষ থেকে উক্ত সম্মাননাটি প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে সুপ্রীম কোর্টের বিজ্ঞ বিচারপতি, অতিরিক্ত সচিব, সুপ্রীম কোর্ট অ্যাডভোকেট, বিশ্ববিদ্যালয় শিক্ষক, প্রকৌশলী, বীর মুক্তিযোদ্ধা সহ সমাজের বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । প্রফেসর মনসুর বিগত ৩৬ বছর যাবত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ টেকনোলজি বিভাগে শিক্ষকতা করছেন । এছাড়াও তিনি দুই মেয়াাদে বিভাগীয় প্রধান এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব হলের প্রভোস্টের দায়িত্ব পালন করেছেন । বর্তমানে তিনি মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন হিসেবে কর্মরত আছেন । প্রফেসর ড. মোঃ আবুল মনসুর (মিল্লাত) গত ২৭ এপ্রিল ২০২২ বাকৃবি রেজিস্ট্রারের মাধ্যমে এক অবহিতকরণ চিঠিতে এ তথ্য জানিয়েছেন।