সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক :

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। স্থানীয় সময় বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর প্রকাশ করেছে দ্য নিউ ইয়র্ক টাইমস ও বার্তা সংস্থা এএফপি। মুখপাত্র নেড প্রাইস বলেছেন, পররাষ্ট্রমন্ত্রীর শরীরে মৃদু উপসর্গ রয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, করোনার কারণে স্থানীয় সময় বৃহস্পতিবার চীনবিষয়ক নীতি নিয়ে পূর্বনির্ধারিত ভাষণ দেবেন না অ্যান্টনি ব্লিংকেন। করোনাভাইরাসের বুষ্টার ডোজও নিয়েছেন ব্লিংকেন। তবে গত কয়েকদিন ধরে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তার সাক্ষাৎ হয়নি। আপাতত ভার্চুয়ালি সব দায়িত্ব পালন করবেন পররাষ্ট্রমন্ত্রী।