সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

বন্যায় আফগানিস্তানে ২২ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক :

দীর্ঘদিন ধরেই মানবিক সংকটে রয়েছে আফগানিস্তান। এর মধ্যেই এবার দেশটিতে তীব্র বৃষ্টির ফলে বন্যার সৃষ্টি হয়েছে। এতে অন্তত ২২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত এবং ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলের জমি। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, দেশের এক তৃতীয়াংশেরও বেশি প্রদেশে দুর্যোগ ব্যবস্থার মোকাবিলা করছে তালেবান সরকার। সাহায্যের জন্য আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোর কাছেও যাবে তারা। আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের যোগাযোগ ও তথ্য প্রধান হাসিবুল্লাহ শেখানি বলেন, ‘১২টি প্রদেশে বন্যা ও ঝড়ের কারণে ২২ জন মানুষের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও ৪০ জন।’ ‘এর বাইরে ৫০০ ঘরবাড়ি ধ্বংস, ২ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত, ৩০০ গবাদি পশুর মৃত্যু এবং প্রায় ৩ হাজার একর ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে,’ যোগ করেন তিনি।