সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

মাইক্রোসফটে নিয়োগ পেলেন কুবি শিক্ষার্থী রাজীব

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) থেকে প্রথম বারের মতো টেক জায়ান্ট মাইক্রোসফটে নিয়োগ পেয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রাজীব চন্দ্র পাল। তিনি বিশ্ববিদ্যালয়টির ৬ষ্ঠ (২০১১-১২শিক্ষাবর্ষ) ব্যাচের শিক্ষার্থী।

বৃহস্পতিবার (৫ মে) নিয়োগের বিষয়টি তিনি নিজেই মুঠোফোনে নিশ্চিত করেন। এর আগে গত ২৯ এপ্রিল মাইক্রোসফটের অফিশিয়াল ই-মেইল থেকে তাকে নিয়োগের ব্যাপারটি জানানো হয়।

রাজীব পালের সাথে কথা বলে জানা যায়, আয়ারল্যান্ডের ডারবানে মাইক্রোসফটের রিসার্চ সেন্টারে সফটওয়্যার প্রকৌশলী হিসেবে কাজ করবেন তিনি। এবছরের ১৫ অক্টোবর থেকে তার নিয়োগটি কার্যকর হবে।
মাইক্রোসফটে তার নিয়োগের ব্যাপারে তিনি অনুভূতি জানাতে গিয়ে বলেন, ‘আমি সত্যিই আনন্দিত। ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমার পরিবার, আমার ডিপার্টমেন্ট এবং স্যারদের সব সময়ই আমার এই জার্নিতে কাছে পেয়েছি। ভার্সিটির প্রথম থেকেই এমন টেক জায়ান্টে কাজ করার স্বপ্ন ছিলো। আজ সুযোগ হাতে কাছের পেয়ে সত্যিই ভালো লাগছে। মনে হচ্ছে এই পর্যায়ে এসে আমি আমার একাডেমিক পড়ালেখার সার্থকতা খুজে পেলাম।’

তার এ সাফল্যের ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান পার্থ চক্রবর্তী বলেন, এটা নিঃসন্দেহে আমাদের জন্য গর্বের বিষয়। রাজীব প্রথম থেকেই সিরিয়াস ছিল ক্যারিয়ার নিয়ে। বিভাগের বিভিন্ন প্রোগ্রামিং কন্টেস্টে সে ও তার দল বরাবর ভালো করেছে। এটা তার পরিশ্রমের ফসল। আমি তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি।