সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

রেমিট্যান্স যোদ্ধাদের কারণে আজ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে: মেয়র সিপার

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার :

প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের অবদানের কথা স্মরণ করে কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ বলেছেন, বিদেশের মাটিতে তাদের কষ্টার্জিত রেমিট্যান্সের কারণে আজ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, দেশের অর্থনীতিকে সচল রাখার পাশাপাশি প্রবাসে প্রবাসীদের সুখে-দুঃখে তাদের কুলাউড়া সমিতির অবদান রয়েছে। তাই তাদেরকে দেশের মাটিতে মূল্যায়ন করা হলে তারা প্রবাসে আরও উৎসাহিত হয়ে দেশ ও জনগণের জন্য কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বৃহস্পতিবার রাতে কুলাউড়া পৌরসভার আয়োজনে বিভিন্ন দেশে অবস্থানরত ১০ প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দদের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কুলাউড়া পৌরসভার কাউন্সিলর মঞ্জুরুল আলম চৌধুরী খোকনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক এম শাকিল রশীদ চৌধুরী, মো. খালেদ পারভেজ বখশ, উপজেলা বিএনপির সভাপতি ও পৌর কাউন্সিলর জয়নাল আবেদীন বাচ্চু, সাবেক পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম টিপু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সম্পাদক এহসান আহমদ টিপু প্রমুখ। সভা শেষে পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ দেশে অবস্থানরত সংযুক্ত আরব আমিরাতের কুলাউড়া সমিতির সভাপতি আব্দুল মতিন, সিনিয়র যুগ্ম-সম্পাদক রিপন মজুমদার, ধর্ম বিষয়ক সম্পাদক মাও. মনসুর আহমেদ, প্রধান পৃষ্ঠপোষক রেজাউল রহমান রাজ্জাক, পৃষ্ঠপোষক মো. মুহিত আহমদ শামীম, পৃষ্ঠপোষক সাহেদ নুর, সহ-সাংগঠনিক রাসেল আহমদ, সাবেক সাংগঠনিক মো. আবু ছারওয়ার তালুকদার, কুয়েতস্থ কুলাউড়া সমিতির সিনিয়র যুগ্ম-সম্পাদক মনসুর রানা মিতুল ও পর্তুগাল প্রবাসী মারুফুর রশীদ বখশসহ ১০ জন কমিউনিটি নেতার হাতে ক্রেস্ট তুলে দেন।