সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

মাশরাফির বাঁ পায়ে ২৭ সেলাই

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার ঢাকার বাড়িতে একটি কাচের টেবিলে ধাক্কা লেগে বাজেভাবে কেটে যাওয়ার কারণে তার বাঁ পায়ে ২৭টি সেলাই দেয়া হয়েছে।

সূত্র জানায়, শনিবার বাসার একটি কাচের শো কেসের সঙ্গে মাশরাফির ধাক্কা লাগে। এসময় ওপর থেকে তার পায়ের পেছন দিকে গ্লাস ছিটকে এসে আঘাত করে। এতে তার পা কেটে যায়।

তাৎক্ষণিকভাবে মাশরাফিকে ঢাকার একটি হাসপাতালে নেয়া হয়, সেখানে তার বাঁ পায়ে ২৭টি সেলাই দেয়া হয়।

এই পেসার কবে আবার খেলার জন্য ফিট হবেন তা এখনও স্পষ্ট জানা যায়নি।

অধিনায়ক হিসেবে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে অংশ নেন মাশরাফি। খেলায় তার দল রানার্স আপ হয়।

—ইউএনবি