সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

নারীরা বোরকা না পরলে জেল হতে পারে পুরুষদের!

অনলাইন ডেস্ক :

আফগানিস্তানের নারীদের জনসমক্ষে আপাদমস্তক ঢাকা পোশাক পরার নির্দেশ দেয়া হয়েছে।আর এ আদেশ লঙ্ঘন হলে পুরুষ অভিভাবকদের শাস্তির বিধান রেখে আদেশ জারি করেছে দেশটির তালেবান সরকার।

শনিবার সরকার কর্তৃক জারিকৃত এক আদেশে বলা হয় নারীরা শুধুমাত্র প্রয়োজন হলেই বাড়ি থেকে বের হতে পারবেন।

আদেশে আরও বলা হয়, নারীদের ড্রেস কোড লঙ্ঘনের দায়ে তাদের পুরুষ আত্মীয়দের শাস্তির মুখোমুখি হতে হবে।এর প্রেক্ষিতে সমন জারি হওয়া থেকে শুরু করে আদালত পেরিয়ে জেলেও যেতে হতে পারে।

যদিও দেশটিতে তালেবান নেতৃত্বের জারি করা দমনমূলক আদেশের সবগুলোই বাস্তবায়িত হয়নি। উদাহরণস্বরূপ গত মাসে তালেবান নারীদের একা ভ্রমণে নিষেধাজ্ঞা দেয়া হলেও বিরোধিতার মুখে নীরব থেকেছে তালেবান প্রশাসন।

রবিবার রাজধানী কাবুলের রাস্তায় অনেক নারীকে আগের মতোই বড় শাল পরতে দেখা গেছে।