সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

ইউক্রেনে স্কুলে বোমা হামলা, ৬০ জন নিহতের শঙ্কা

অনলাইন ডেস্ক :

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর লুহানস্কের একটি স্কুলে বিমান থেকে বোমা হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় কমপক্ষে ৬০ জন নিহতের আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। স্কুলটিকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করছিলেন ৯০ জন। রোববার (৮ মে) লুহানস্ক আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান সেরহি হায়েদে বলেন, স্কুলে আশ্রয় নেওয়া ৩০ জনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৭ জন আহত। টেলিগ্রাম বার্তায় তিনি জানান, ‘ধ্বংসস্তূপ থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। একটি রুশ বিমান বিলোহোরিভকা গ্রামের স্কুলে বোমা ফেলে। ঘটনাটি ঘটে, ইউক্রেনের স্থানীয় সময় শনিবার ৪টা ৩৭ মিনিটে। আগুন নেভাতে প্রায় ৪ ঘণ্টা সময় লাগে। সম্ভবত ভবনটির ধ্বংসাবশেষের নিচে থাকা ৬০ জন মারা গেছেন।’ স্কুলে বোমা হামলা নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি রাশিয়ার। লুহানস্কে সম্প্রতি হামলা জোরদার করেছে মস্কো। ইউক্রেনের অভিযোগ, বেসামরিক স্থাপনা টার্গেট করে হামলা চালাচ্ছে শত্রু পক্ষ। গত ২৪ ফেব্রুয়ারি থেকে চলা রাশিয়ার অভিযানে হাজারো বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন।