সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

৯ দিন পর সোনাহাট স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

ঈদুল ফিতর এবং মে দিবসের টানা ৯ দিনের ছুটি শেষে সোনাহাট স্থলবন্দর দিয়ে পুরোদমে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। এতে বন্দরে ফিরেছে কর্মচাঞ্চল্য। রোববার (৮ মে) সকাল থেকে কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। গত ৩০ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত টানা ৯ দিন এই কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছিল। সোনাহাট স্থলবন্দরের সহকারি পরিচালক (ট্রাফিক) মো. গিয়াস উদ্দিন জানান, রোববার (৮ মে) সকালে ভারতের ধুবড়ি জেলার গোলকগঞ্জ স্থলবন্দর থেকে নয়টি পাথরবাহী ট্রাক প্রবেশের মাধ্যমে ছুটি শেষে বন্দরের কার্যক্রম শুরু হয়েছে। সোনাহাট স্থলবন্দর কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সরকার রকীব আহমেদ জুয়েল জানান, গত ২৯ এপ্রিল (শুক্রবার) সাপ্তাহিক ছুটি এবং ৩০ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত ঈদুল ফিতর এবং মে দিবস উপলক্ষে টানা ৯ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। রোববার (৮ মে) ছুটি শেষে আমদানি-রপ্তানি শুরু হওয়ায়িএই স্থলবন্দরে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।