সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

হাসপাতালে সৌদি বাদশাহ সালমান

অনলাইন ডেস্ক :

স্বাস্থ্য পরীক্ষার জন্য সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুলাজিজকে জেদ্দার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। রয়্যাল কোর্ট থেকে দেওয়া এক বিবৃতির বরাত দিয়ে সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রোববার (৮ মে) এ খবর জানায়। বিবৃতিতে বলা হয়, শারীরিক কিছু পরীক্ষার জন্য বাদশাহ সালমানকে জেদ্দার কিং ফয়সাল স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য দেওয়া হয়নি। বাদশাহ সালমান ২০১৫ সালে সৌদি আরবের সিংহাসনে বসেন। তার আগে প্রায় আড়াই বছর তিনি যুবরাজ ছিলেন এবং উপ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ৮৬ বছরের বাদশাহ সালমানের ২০২০ সালে পিত্তথলিতে অস্ত্রোপচার হয়েছিল। এছাড়া, গত মার্চে তার হার্টের পেসমেকারের ব্যাটারি পরিবর্তন করা হয়।