সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

চট্টগ্রামে মজুদকৃত ১৫ হাজার লিটার সয়াবিন তেল জব্দ

চট্টগ্রামের পাহাড়তলী বাজারের তিন গোডাউনে অভিযান চালিয়ে ১৫ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার দুপুরে পাহাড়তলী বাজারের সিরাজ স্টোরে অভিযান চালিয়ে এসব তেল জব্দ করা হয়।

এর আগে, গতকাল রবিবার (৮ মে) চট্টগ্রামের ষোলশহর এলাকার কর্ণফুলী মার্কেটের একটি দোকানের মেঝের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা এক হাজার ৫০ বোতল সয়াবিন তেল জব্দ করা হয়েছিল। পরে স্টোরের মালিক আব্দুল হালিমকে ৪০ হাজার টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকরণ সংরক্ষণ অধিদপ্তর।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিকার অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্লাহ বলেন, সোমবার দুপুরে পাহাড়তলী বাজারের সিরাজ স্টোরের তিনটি গোডাউন থেকে ১৫ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে। অভিযান এখনও চলছে। অভিযান শেষে বিস্তারিত বলা হবে।

ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আনিছুর রহমান বলেন,‘আগের দামে কেনা এসব তেল বর্তমান বাজার দরে বিক্রির অপচেষ্টা করেছেন দোকান মালিক। আমরা এসব তেল জব্দ করেছি। তবে এখনও জরিমান করিনি। সার্বিক বিষয় পর্যালোচনা করে জরিমানার সিদ্ধান্ত নেয়া হবে। অভিযান এখনও চলমান।’

—ইউএনবি