সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

বাউচারের বিরুদ্ধে গুরুতর অসদাচরণের অভিযোগ তুলে নিলো সিএসএ

অনলাইন ডেস্ক :

শাস্তিমূলক শুনানি শুরুর এক সপ্তাহেরও কম সময়ের আগে পুরুষ জাতীয় দলের কোচ মার্ক বাউচারের বিরুদ্ধে গুরুতর অসদাচরণের অভিযোগ ‘আনুষ্ঠানিক ও সরলচিত্তে’ প্রত্যাহার করে নিলো ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। গেল ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে এখনো বর্ণবাদ বিদ্যমান থাকার কথা উল্লেখ করে ২৩৫ পৃষ্ঠার রিপোর্ট জমা দেয় ‘স্যোসাল জাস্টিস অ্যান্ড ন্যাশন বিল্ডিং’ (এসজেএন)।’ সেখানে উল্লেখ করা হয় বাউচারের পাশাপাশি গ্রায়েম স্মিথ ও এবি ডি ভিলিয়ার্সও তাদের ক্যারিয়ারে কোনো না কোনো সময়ে বর্ণবাদে জড়িয়েছেন কিংবা পক্ষপাতদুষ্ট আচরণ করেছেন। গত মাসে এই অভিযোগ থেকে নিষ্কৃতি পান স্মিথ। এবার রেহাই পেলেন বাউচারও। পল অ্যাডামস ও এনোক এনকবির শুনানিতে স্বাক্ষ্য না দেওয়ার সিদ্ধান্ত এবং সাবেক ডিরেক্টর অব ক্রিকেট স্মিথের খালাসের কারণে সাবেক উইকেটকিপার ব্যাটসম্যানের বিরুদ্ধে আর কোনো অভিযোগ টেকসই ছিল না বলে জানায় সিএসএ। গত বছরের জুলাই-অক্টোবরের মধ্যে একাধিক শুনানিতে বেশ কয়েকজন কৃষ্ণাঙ্গ ক্রিকেটার সাক্ষ্য দেন যে তারা জাতীয় দলের অংশ থাকাকালে বর্ণবৈষম্যের শিকার হয়েছিলেন। কৃষ্ণাঙ্গদের উদ্দেশ্য করে গান গাওয়া ও তাদেরকে বিভিন্ন ডাকনামে ডাকার কথা স্বীকার করেছেন বাউচার। পরে তিনি এর জন্য ক্ষমাও চেয়েছেন। তাদের মধ্যে অ্যাডামস তার ক্ষমাপ্রার্থনা গ্রহণ করেছেন বলে বোর্ডের আইনজীবীরা জানান।