সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

পরিবারসহ পালিয়ে নৌঘাঁটিতে আশ্রয় রাজাপাকসের

অনলাইন ডেস্ক :

বিক্ষোভকারীদের হাত থেকে বাঁচতে শ্রীলঙ্কার বিদায়ী প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে পরিবারসহ সরকারি বাসভবন থেকে পালিয়ে সেনাবাহিনীর পাহারায় একটি নৌঘাঁটিতে আশ্রয় নিয়েছেন।বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, মঙ্গলবার (১০ মে) হাজার হাজার বিক্ষোভকারী প্রধানমন্ত্রীর ভবনের সদর দরজা ভেঙ্গে ফেলার পর তিনি সেখান থেকে পালিয়ে যান।বিক্ষোভকারীরা রাজধানীর ‘টেম্পল ট্রিস’ বাসভবনের দিকে অগ্রসর হয়ে দুই তলা বিশিষ্ট ভবনটিতে হামলা চালানোর চেষ্টা করে। রাজাপাকসে সেখানে তার খুব কাছের পরিবারের সদস্যদের সাথে অবস্থান করছিলেন। নিরাপত্তা বাহিনীর শীর্ষ এক কর্মকর্তা এএফপি’কে বলেন, ‘ভোরের আগে সেখানে অভিযান চালানোর পরে সৈন্যরা সাবেক এ প্রধানমন্ত্রী ও তার পরিবারকে নিরাপদে সরিয়ে নেন। এ সময় কমপক্ষে ১০টি পেট্রোল বোমা বাসভবন চত্বরে ছুঁড়ে মারা হয়।’সহিংস বিক্ষোভের একদিন পর রাজাপাকসেকে অজ্ঞাত স্থানে সরিয়ে নেয়া হয়। এ সহিংসতায় আইনপ্রণেতাসহ সাতজন নিহত ও প্রায় ২শ’ আহত হন।ওই নিরাপত্তা কর্মকর্তা জানান, পুলিশ উপনিবেশ শাসনামলের এ ভবনের তিনটি প্রবেশ পথের সবক’টি থেকে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদনে গ্যাস নিক্ষেপ করেন এবং আকাশের দিকে সতর্কতামূলক গুলি ছুড়েন। এ ভবনকে রাষ্ট্রীয় ক্ষমতার একটি গুরুত্বপূর্ণ প্রতীক মনে করা হয়।