সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

পুয়ের্তো রিকো উপকূলে নৌকাডুবিতে নিহত ১১, উদ্ধার ৩১

অনলাইন ডেস্ক :

পুয়ের্তো রিকো উপকূলে বৃহস্পতিবার নৌকাডুবির ঘটনায় ১১ জন নিহত এবং ৩১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন কোস্ট গার্ড।
টুইটবার্তায় কোস্ট গার্ড জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত উদ্ধারকর্মীরা ৩১ জনকে জীবিত এবং ১১ জনের মরদেহ উদ্ধার করেছে। জীবত উদ্ধার কৃতদের মধ্যে ১১ জন নারী ও ২০ জন পুরুষ।
নৌকায় থাকা অধিকাংশ মানুষ হাইতি থেকে এসেছে উল্লেখ করে সংস্থাটি জানিয়েছে, পুয়ের্তো রিকোর ডেসেচিও দ্বীপের প্রায় ১২ মাইল (১৯ কিলোমিটার) উত্তরে ডুবে যাওয়া নৌকাটি ‘অবৈধ অভিবাসী যাত্রা’-তে অংশ নিয়েছিল বলে সন্দেহ করা হয়।
পুয়ের্তো রিকো একটি ক্যারিবীয় দ্বীপ।