সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

পিবিআই পরিচয়ে প্রতারণা, যুবক আটক

গাজীপুরের টঙ্গী থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পরিচয় দেয়া এক প্রতারককে আটক করা হয়েছে। রবিবার (১৫ মে) রাতে টঙ্গী পশ্চিম থানা এলাকায় তাকে আটক করা হয়।

আটক মো. আরিফের (২০) বাড়ি হবিগঞ্জ জেলার মহেশপুর গ্রামে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জিএমপি উপকমিশনার মোহাম্মদ ইলতুৎমিশ জানান, রাতে টঙ্গী পশ্চিম থানার অভিযানে থানাধীন সফিউদ্দিন একাডেমি রোডে অভিযান চালিয়ে পিবিআই লেখা সংবলিত জ্যাকেট, বাংলাদেশ পুলিশ লেখা সংবলিত মাস্ক এবং পুলিশ ইউনিফর্মে ব্যবহৃত বিভিন্ন প্রতীকসহ ভুয়া পিবিআই পুলিশ মো. আরিফকে (২০) আটক করা হয়।

আটক প্রতারকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।

—ইউএনবি