সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে আহত সিদ্ধার্থ

অনলাইন ডেস্ক :

অ্যামাজন প্রাইম ভিডিও ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’- এর শুটিংয়ের ব্যস্ত রয়েছেন পরিচালক রোহিত শেট্টি এবং অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। গোয়াতে শুটিং করতে গিয়ে আহত হন অভিনেতা সিদ্ধার্থ। সেলফি তুলে সেই ছবি নেটমাধ্যমে শেয়ার করেছেন সিদ্ধার্থ। এই ওয়েব সিরিজের সঙ্গেই ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক হচ্ছে রোহিত এবং সিদ্ধার্থের। হিন্দুস্থান টাইমস জানিয়েছে, এক অ্যাকশন দৃশ্যের শুট করতে গিয়ে চোট পান সিদ্ধার্থ। পরিচালক রোহিতের সঙ্গে ছবি শেয়ার করে অভিনেতা লিখেছেন, ‘অ্যাকশন হিরো সত্যিকারের ঘাম, সত্যিকারের রক্তের সমান! রোহিত স্যার গোয়াতে কিছু চরম অ্যাকশন সিকোয়েন্সের জন্য ক্যামেরায় কাজ করছেন।’ যদিও অভিনেতার চোট খুব সামান্য, তাই চিন্তার কোনও কারণ নেই অনুরাগীদের। সিরিজের প্রথম ঝলক ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে।