সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

কুবিতে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

সাফায়িত সিফাত, কুবি প্রতিনিধি:

শেখ হাসিনার ৪১ তম স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শাখা ছাত্রলীগ।

মঙ্গলবার (১৭ মে) পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সকল সাড়ে নয়টায় আনন্দ শোভাযাত্রা করে তারা।

এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক মোঃ রেজাউল ইসলাম মাজেদ সহ বিশ্ববিদ্যালয়ের ৪ হল ও ৬ অনুষদের বিভিন্ন নেতা-কর্মীরা।

আনন্দ শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সংলগ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত আলোচনা সভা হয়।

প্রসঙ্গত, ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারের হত্যা করা হয়। এরপর স্বামী-সন্তানসহ ছয় বছর বিভিন্ন দেশে কাটিয়ে ১৯৮১ সালের ১৭ মে দেশে ফিরতে সক্ষম হন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।