সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে ৫ হাজার রান মুশফিকের

প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টেস্টে পাঁচ হাজার রানের মাইলফলক ছুঁলেন বাংলাদেশি ব্যাটার মুশফিকুর রহিম।

বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসের ১২৩তম ওভারে আসিথা ফার্নান্দোর বলে দুই রান নিয়ে এই কৃতৃত্ব গড়েন মুশফিক।

এই টেস্টের আগে, মুশফিক ও তামিম দুজনেই এই মাইলফলক অর্জনের পথে ছিলেন। তবে ডান হাতে চোট নিয়ে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়ার আগে ১৩৩ রান করেন তামিম। টেস্টে পাঁচ হাজার রান পূর্ণ করতে তামিমকে করতে হবে আরও ১৯ রান।

মুশফিক, তামিমের পর রানের হিসাবে ৪০২৯ ও ৩৫১৬ রান নিয়ে এই ফরম্যাটে ঠিক পেছনেই আছেন সাকিব আল হাসান ও মুমিনুল হক।

উল্লেখ্য, ২০০৫ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে অভিষেক হয়েছিল মুশফিকের।

—ইউএনবি