সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

সিরিজ থেকে ছিটকে গেলেন শরিফুল

হাতের চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে পারছেন না বাংলাদেশের বাঁহাতি পেস বোলার শরিফুল ইসলাম।

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

চলমান চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনে ব্যাট করতে নেমে ডান হাতে আঘাত পান শরিফুল।

জাতীয় দলের ফিজিও বায়েজেদুল ইসলাম জানিয়েছেন, শরিফুল ইসলাম ব্যাটিংয়ের সময় ডান হাতে চোট পেয়েছেন। তার এক্স-রে তে পাঁচ নাম্বার মেটাকারপাল হাড়ের গোড়ায় একটি ফ্র্যাকচার দেখা গেছে।

তিনি জানান, এই ধরণের ফ্র্যাকচার ঠিক হতে তিন সপ্তাহ সময় লাগে। তাই শরিফুল প্রায় চার থেকে পাঁচ সপ্তাহ মাঠের বাইরে থাকবেন।

উল্লেখ্য, ২৩ মে ঢাকায় শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।

—ইউএনবি