সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

ঢাকা টেস্টের জন্য দল ঘোষণা করলো বাংলাদেশ

অনলাইন ডেস্ক :

চট্টগ্রামে চলছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্ট। এরপর আগামী ২৩ মে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। সেই টেস্টের জন্য ১৬ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। গত বুধবার চোট পাওয়া বাঁহাতি পেসার শরীফুল ইসলাম রাখা হয়েছে স্কোয়াডের বাইরে। তাঁর বদলি হিসেবে কাউকে দলে নেওয়া হয়নি। এ ছাড়া প্রথম টেস্টের দলে কোনো পরিবর্তন নেই। স্কোয়াডে জায়গা হয়নি মেহেদী হাসান মিরাজেরও। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ফিল্ডিংয়ের সময় ডানহাতে চোট পাওয়ায় প্রথম টেস্টের দল থেকে ছিটকে পড়েন তিনি। সুস্থ না হওয়ায় দ্বিতীয় টেস্টেও খেলতে পারছেন না এই অলরাউন্ডার।
ঢাকা টেস্টের জন্য বাংলাদেশ দল
মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, ইবাদত হোসেন, খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, রেজাউর রহমান, শহীদুল ইসলাম।