সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

মে মাসে স্পেনে রেকর্ড তাপমাত্রা

অনলাইন ডেস্ক :

স্পেনের আবহাওয়া সংস্থা এইএমএইটি জানিয়েছে, স্পেনের কিছু অংশ তাদের সবচেয়ে উষ্ণতম মে মাস দেখছে। কিছুকিছু জায়গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি রেকর্ড করা হয়েছে। স্থানীয় সময় শনিবার ১০টি অঞ্চলে তাপপ্রবাহ সংক্রান্ত সতর্কতা জারি করে আবহাওয়া সংস্থা। বলা হয়েছে, এটি বছরের মধ্যে ‘সবচেয়ে তীব্র’ তাপপ্রবাহ হতে পারে। গত শুক্রবার স্পেনের দক্ষিণাঞ্চলের জায়েন শহরে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বিবিসি জানিয়েছে, জলবায়ু পরিবর্তনের কারণে ঘন ঘন তাপপ্রবাহ হচ্ছে এবং গরম আরো তীব্র হয়ে উঠছে। স্পেনে এই সময়ে তাপমাত্রা বেড়ে যায় উত্তর আফ্রিকা থেকে আসা গরম বাতাসের কারণে। স্বাভাবিক সময়ের তুলনায় ১৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বেড়ে যায়। স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় সে দেশের বাসিন্দাদের প্রচুর পরিমাণে পানি পান করতে বলেছে। সম্ভব হলে ঠান্ডা জায়গায় থাকারও আহ্বান জানানো হয়েছে। জনগণকে দেওয়া হয়েছে শারীরিক পরিশ্রম কমানোরও পরামর্শ। সূত্র: বিবিসি।