সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

লিটন-মুশফিকের বীরত্বে চালকের আসনে বাংলাদেশ

অনলাইন ডেস্ক :

২৪ রানে নেই বাংলাদেশের ৫ উইকেট। সেখান থেকে দলের হাল ধরেন মুশফিকুর রহিম ও লিটন দাস। দেখেশুনে খেলতে থাকেন অভিজ্ঞ দুই ব্যাটার। বিপর্যয় সামলিয়ে মিরপুরে বীরত্ব রচনা করেন তারা। দুজনই পেয়েছেন শতকের দেখা। গড়েছেন ২৫৩ রানের জুটি। প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২৭৭ রান। মুশফিক ১১৫ ও লিটন ১৩৫ রানে অপরাজিত আছেন। অন্য ব্যাটারদের মধ্যে মাহমুদুল হাসান জয়, সাকিব আল হাসান ও তামিম ইকবাল শূন্য রানে আউট হয়েছেন। নাজমুল হোসাইন শান্ত ৮ ও অধিনায়ক মুমিনুল হক ৯ রান করেছেন। এদিকে চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টে তুলে নেন টেস্ট ক্যারিয়ারে নিজের অষ্টম শতক। সোমবার (২৩ মে) দ্বিতীয় টেস্টের প্রথম দিন তুলে নিলেন নবম শতক। টানা দুই ইনিংসে দুটি সেঞ্চুরি করে মুশফিক জানান দিলেন তিনি ফুরিয়ে যাননি। শতক পূর্ণ করতে ২১৮ বল মোকাবিলা করেছেন মুশফিকুর রহিম। উইলোতে ১১টি চারের মার। কোনো ছক্কা মারেননি। অন্য ব্যাটার লিটন দাস তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারে তৃতীয় শতক। ১৪৯ বল মোকাবিলায় তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন এই উইকেটকিপার ব্যাটার। উইলোতে রয়েছে ১৩টি চারের মার। কোনো ছয়ের মার নেই। গতকাল সোমবার সকালে দিনের প্রথম সেশনের শুরুর ৪৫ মিনিটেই ৫ উইকেট হারিয়ে বসে টাইগাররা। তখন দলের স্কোর ছিল ২৪ রান। সেখান থেকে অনবদ্য এক গল্প লিখা শুরু করেন মুশফিকুর রহিম ও লিটন দাস। দুই ডানহাতি ব্যাটসম্যান শুরুতে উইকেটে থিতু হতে সময় নিয়েছিলেন। এরপর প্রতি আক্রমণে জোড়া সেঞ্চুরিতে জবাব দেন তারা।